‘দেশের সব মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করা হবে’

গাজীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ১৯:৫২আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৯:৫৬

‘দেশের সব মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করা হবে’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, `দেশের সব মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে সংরক্ষণ করা হবে। পরে তা উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক সংকলন করা হবে। সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের সবার তথ্য উল্লেখ থাকবে। এতে মুক্তিযুদ্ধে কার কি ধরণের ভুমিকা ছিল তা স্পষ্ট বুঝা যাবে।' তিনি বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলেই দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। যেখানে বিদ্যুৎ না যাবে সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী দেশের সব মানুষের কথা চিন্তা করে প্রকল্প হাতে নিয়েছেন যা এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে।' 

কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) সাফিয়া আক্তার সীমু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার কাজী মোজাম্মেল হোসেন, অ্যাডভোকেট দেওয়ান মুহাম্মদ ইব্রাহীম, কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ডাক্তার সাহাব উদ্দিন আহসান, মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাছিম কবীর, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করীম রাসেলসহ গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী এর আগে ৩ কোটি দুই লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: স্ত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের