গুলশান হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ রাশেদ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ০৯:২৯আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১০:০১

গুলশান হামলা গুলশানের হলি আর্টিজানে হামলার ‘অন্যতম প্রধান পরিকল্পনাকারী’ ও সমন্বয়কারী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দফতরের একটি দল, বগুড়া ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাশেদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর পুলিশ ভোর রাতে তাকে গ্রেফতার করে। রাশেদকে ঢাকায় আনা হচ্ছে। এরপর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের ৭৯ নম্বর সড়কের শেষ মাথায় হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। কমান্ডো অভিযানের মধ্য দিয়ে হলি আর্টিজানে সাড়ে ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয় পরেরদিন সকালে। জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এতে নিহত হন তিন বাংলাদেশি নাগরিকসহ ২০ জন। নিহত অন্যদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের ও একজন ভারতীয়। এছাড়া জঙ্গিদের হামলার শুরুতেই দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।

/এফএস/ 

আরও পড়ুন- 

গুলশানে এখনও কাটেনি আতঙ্কের রেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম