বজ্রাঘাতে ৪ জেলায় ৫ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ১৮:৫৩আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০৬:০২

বজ্রপাত

রাজবাড়ী, বগুড়া ও দিনাজপুর জেলায় রবিবার (৩০ জুলাই) দুপুরে বজ্রাঘাতে চার জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন। 

এ ব্যাপারে রাজবাড়ী প্রতিনিধি জানান, বজ্রাঘাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সুভাষ মণ্ডল (৬৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সদর ইউনিয়নের মহারাজপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য বাচ্চু প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। বাচ্চু প্রধান বলেন, ‘রবিবার দুপুরে পারুলিয়া গ্রামের একটি পুকুরে মাছ ধরছিলেন সুভাষ। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া প্রতিনিধি জানান, বজ্রাঘাতে বগুড়ার নন্দীগ্রামের থালতা মাজগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের তোতা মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মাজগ্রামের ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ‘কৃষক তোতা মিয়া গোপালপুর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। রবিবার দুপুর একটার দিকে তিনি বাড়ির কাছে জমিতে কাজ করছিলেন। এ সময় ঝিরঝিরে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তোতা।’

এদিকে দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, দিনাজপুরের পার্বতীপুরে বজ্রাঘাতে দুই জন মারা গেছেন। এছাড়াও প্রাণ হারিয়েছে আরও ৮টি গরু। পুলিশ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে আবু হেলাল (৩২) ও একই ইউনিয়নের বালাপাড়া গ্রামের আবু সাঈদের স্ত্রী শাহীদা বেগম (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন আবু হেলাল। এসময় হালকা বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সময় নিজ বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রাহত হয়ে মারা যান বালাপাড়া গ্রামের আবু সাঈদের স্ত্রী শাহীদা বেগম (২৮)। বজ্রাঘাতে একই এলাকার আব্দুর রউফের ৮টি গরুও মারা যায়। লাশগুলো পরিবারের হেফাজতে রয়েছে বলে জানান পার্বতীপুর থানার ওসি খন্দকার মোস্তাক আহমেদ।

শেরপুর প্রতিনিধি জানিয়েছেন, শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রাঘাতে এমরান মিয়া (২২) নামে এক কৃষি শ্রমিকের  মৃত্যু  হয়েছে। রবিবার (৩০ জুলাই ) বিকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষিশ্রমিক উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের আয়নাতলী গ্রামের আফরোজ  আলীর ছেলে। এ ঘটনায় ইউসূফ আলী (২৮) নামে আরেক  কৃষিশ্রমিক আহত হন ।

সূত্রে জানা গেছে,  বিকালে বৃষ্টির সময় উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুতলা গ্রামের একটি ক্ষেতে চারজন কৃষিশ্রমিক রোপা আমন ধান রোপন করছিলেন। এ সময় বজ্রাঘাতে কৃষিশ্রমিক এমরান মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার  সঙ্গে কাজ করা আরেক কৃষিশ্রমিক ইউসূফ আলী আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ইউসূফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

 /এএইচ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী