নদী ভাঙন থেকে বরিশালের ৩ উপজেলা রক্ষার দাবিতে সমাবেশ

বরিশাল প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ১৯:৪১আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৯:৫৭

নদী ভাঙন থেকে বরিশালের ৩ উপজেলা রক্ষার দাবিতে সমাবেশ বিক্ষোভ মিছিল (ছবি- প্রতিনিধি)

নদী ভাঙন থেকে বরিশালের মুলাদী, বাবুগঞ্জ, উজিরপুর উপজেলাকে রক্ষা ও টিআর-কাবিখার মালামাল লুটপাট বন্ধ করার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের বরিশাল জেলা কমিটি। রবিবার (৩০ জুলাই) দুপুরে অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে সংগঠনটির বের করা এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জেলা ওয়াকার্স পার্টির নেতা অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ওয়াকার্স পার্টির শান্তি দাস, টিএস শাহজাহান, খেতমজুর ইউনিয়নের মো. হারুন, বাবুল হোসেন, এসআই সুজনসহ অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অব্যাহত সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নদী তীরবর্তী শত শত পরিবার সর্বস্বান্ত, বাস্তুহারা হচ্ছেন। দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষা সংকট, রোগ-শোক ছাড়াও এ অঞ্চলের মানুষ শিকার হচ্ছেন নানান আর্থ-সামাজিক সংকটের। বক্তারা অবিলম্বে নদী ব্যবস্থাপনার জন্য দীর্ঘ মেয়াদী ও টেকসই মাস্টারপ্লানের মাধ্যমে নদী ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের