আওয়ামী লীগের দুর্নীতি-দুঃশাসনে মানুষ বিব্রত: খন্দকার মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৭:২৭আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৭:২৭

ড. খন্দকার মোশাররফ হোসেন (ছবি-সংগৃহীত) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে জনগণের আশা-আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়েছে। তাদের দুর্নীতি আর দুঃশাসনে দেশের মানুষ এখন বিব্রত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের ব্যাপক ভরাডুবি হবে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সরকারি জরিপেও তা উঠে এসেছে। জনগণ তাদের আর ভোট দেবে না। এই ভয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে। সরকারের মন্ত্রী ও এমপিরা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে প্রতিনিয়ত আবোল-তাবোল বলছে।’

সোমবার (৩১ জুলাই) কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি বিএনপির সভাপতি একেএম শামসুল হক, সাধারণ সম্পাদক আবুল হাশেম চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার, সাধারণ সম্পাদক নূরুল আমীন নাঈম সরকার, দাউদকান্দি যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম ও ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের