স্মৃতিকে আত্মহত্যায় প্ররোচনা: আসামি আলম গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৮:০১আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৮:০৫

স্মৃতির আত্মহত্যার জন্য দায়ী হিসেবে অভিযুক্ত আলম

ফেসবুকে কলেজ ছাত্রীর বিকৃত ছবি প্রকাশ করে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি আলমকে  গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (৩১ জুলাই) দুপুরে লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লাকসাম থানার পরিদর্শক মো. আশ্রাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আলমকে গ্রেফতারের প্রসঙ্গে মো. আশ্রাফ উদ্দিন বলেন, ‘কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ছাত্রী স্মৃতি আক্তারের (১৮) আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি আলমকে আজ দুপুরে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পশ্চিমগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলম লাকসাম পৌর শহরের রাজঘাট (পশ্চিমগাঁও) এলাকার লাল মিয়ার ছেলে।’

উল্লেখ্য, ফয়জুন্নেছা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী স্মৃতি আক্তার গত শুক্রবার (২৮ জুলাই) গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে  এজন্য আলমকে দায়ী করে পাঁচ পৃষ্ঠার একটি সুইসাইড নোটে লিখে যান তিনি। পরদিন শনিবার রাতে পরিবারের লোকজন সুইসাইড নোটটি খুঁজে পান।

স্মৃতির সুইসাইড নোট

স্মৃতির সুইসাইড নোটে থেকে জানা যায়, আলম তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। একসময় আলম তাকে হত্যার হুমকিও দেয়। বিষয়টি স্মৃতি তার মাকে জানালে তিনি আলমের পরিবারকে জানান। এতে আলম ক্ষিপ্ত হয়ে স্মৃতির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালায়। এছাড়া স্মৃতির ছবি বিকৃত করে তা ফেসবুকে পোস্ট করে। বিষয়টি জানার পর লজ্জায় অপমানে আত্মহত্যার পথ বেছে নেন স্মৃতি।

ওইদিনই স্মৃতির মা অহিদা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
/এএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে