কালীগঞ্জে বয়স্ক ভাতার কার্ড নিয়ে অনিয়ম, তদন্তে আট সদস্যের কমিটি

ঝিনাইদহ প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৯:০২আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৯:১৮

ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে বয়স্ক ভাতার কার্ড বিতরণ নিয়ে উঠা অনিয়মের অভিযোগ তদন্তে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে বিতরণকৃত কার্ডের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছাদেকুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

ইউএনও ছাদেকুর রহমান বলেন, ‘অনিয়মের অভিযোগ পাওয়ায় তা তদন্ত করে দেখার জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ডোর টু ডোর তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এছাড়া পৌর এলাকায় বিতরণ করা কার্ডের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে ওই কার্ড দিয়ে কেউ আর ভাতা তুলতে পারবে না। এ ব্যাপারে ব্যাংকে নির্দেশনা পাঠানো হয়েছে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জুলাই মাসের শুরুর দিকে কালীগঞ্জে বয়স্ক ভাতার ৩৫টি কার্ড বিতরণ করা হয়। এরপর অভিযোগ উঠে, দুস্থদের কার্ড পেয়েছেন স্বচ্ছলরা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, তিন থেকে ছয় হাজার টাকার বিনিময়ে ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী এসব কার্ড করে দিয়েছেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম