যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের দুই বছর উদযাপন করেছে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলবাসীরা। এ উপলক্ষে গাড়াতি ছিটমহল এলাকার মফিজার রহমান কলেজ মাঠের শহীদ মিনারের বেদিতে রাত ১২টা ১ মিনিটে দু’টি মশাল ও ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন, শহীদ মিনারে পুস্পাঞ্জলি অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, নাগরিক অধিকার সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মো. মফিজার রহমান, পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার, কলেজের অধ্যক্ষ মো. নূর উল্লাহ্সহ কয়েকশ ছিটবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাত থেকে ভারতীয় ১১১টি ছিটমহল বাংলাদেশের মূলভুখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত হয়।
আরও পড়ুন
মোমবাতি জ্বালিয়ে ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি উদযাপন
দুই বছরে বদলে গেছে বিলুপ্ত ছিটমহলের জীবনচিত্র
/এসএমএ/








