দিনমজুরকে একঘরে করে রাখার অভিযোগে সংশ্লিষ্টদের খুঁজে বের করার নির্দেশ

ঝিনাইদহ সংবাদদাতা
০১ আগস্ট ২০১৭, ০৬:৪৯আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০৬:৪৯

আদালত ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের জহুরুল ইসলাম নামের এক দিনমজুরকে একঘরে করে অভিযোগে সংশ্লিষ্টদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন। আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন আদালত।
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সোহেল রানা এ তথ্য জানান।
মামলার (মিস কেস ১৭/১৭ নম্বর) আদেশে বলা হয়েছে, ‘দিন মজুর জহুরুল ইসলামকে একঘরে করে রেখে তাকে কতিপয় ব্যক্তি কাজকর্ম ও চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করেছেন। চলাফেরা ও কাজ করার স্বাধীনতা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। এই অধিকার ভঙ্গ করে তাকে একঘরে ও গত ১২ জুলাই ভুরিভোজের মাধ্যমে দিন মজুর জহুরুল ইসলামের প্রতি বেআইনি আচরণ করা হয়েছে। এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে সমাজে বিশৃংখলা সৃষ্টি করে। ফলে অসামাজিক এসব অনাচার বন্ধ ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সোহেল রানা জানান, আদালতের কপি ইতোমধ্যে ঝিনাইদহ পিবিআই অফিসে পাঠানো হয়েছে।
/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের