এবার তুফানের ভাই মতিনও বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
০১ আগস্ট ২০১৭, ২০:৩১আপডেট : ০১ আগস্ট ২০১৭, ২০:৩১

আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সম্পাদক ও ছাত্রী নির্যাতনকারী তুফান সরকারের বড় ভাই আবদুল মতিন সরকারকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার বিকালে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এ সিদ্ধান্ত নিয়েছেন।

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, ‘ছাত্রী ধর্ষণ, নির্যাতন ও মা সহ তাকে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় মতিনের পরিবারের সদস্যদের নাম আসায় যুবলীগের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই শহর যুবলীগের যুগ্ম সম্পাদক আবদুল মতিন সরকারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে তুফান বাহিনীর এসব বর্বরোচিত ঘটনায় জেলা যুবলীগের পক্ষে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল।’

বগুড়ায় সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীকে ধর্ষণ এবং পরে বিচারের নামে মাসহ মেয়েটির মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় শহর শ্রমিক লীগের আহ্বায়ক ও মতিনের ভাই তুফান সরকারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। রবিবার (৩০ জুলাই) দুপুরে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান জেলা শ্রমিক লীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল।

/এফএস/ 

আরও পড়ুন- 
বগুড়ায় ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতন: শ্রমিকলীগ নেতা তুফান বহিষ্কার

ধর্ষণের পর নির্যাতিতা ও তার মায়ের মাথা ন্যাড়া, শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ৪

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম