তারামন বিবির শারীরিক অবস্থার অবনতি

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ১৫:০৮আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৫:০৮

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৪ আগস্ট) সকালে তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

তারামন বিবির পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তারামন বিবি শ্বাসকষ্ট আর কাঁশিতে ভুগছেন। কয়েকদিন ধরে তা বেড়েছে। এছাড়া তিনি নিজে নিজে চলাফেরা করতে পারছেন না।

তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, ‘গত রাতে মায়ের শরীরের অবস্থার অবনতি হলে চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন মাকে রংপুর নেওয়ার পরামর্শ দেন। তাই আজ  রংপুর নিয়ে যাচ্ছি।’

তিনি আরও জানান, অন্যের সহযোগিতা ছাড়া মা কিছুই করতে পারে না।

অসুস্থ তারামন বিবিকে স্পিডবোটে রংপুর নেওয়া হচ্ছে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন জানান, হঠাৎ উনার (তারামন বিবি) শ্বাসকষ্ট সঙ্গে কাঁশিটা অনেক বেড়ে গেছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দিনে কয়েকবার অক্সিজেন ও নেবুলাইজেশন এর সাহায্যে তাকে শ্বাস নিতে হচ্ছে। চলাফেরা করতেও অন্যের সহযোগিতা নিতে হচ্ছে।

রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবীর জানান, তারামন বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করা হয়। স্পিড বোর্ড ম্যানেজ করে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করেন তারামন বিবি। মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর জন্য রান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করাসহ সম্মুখযুদ্ধে অংশ নেন। এ কারণে তাকে বীরপ্রতীক খেতাব দেওয়া হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি