চিকিৎসা শেষে দেশে ফিরছেন হেফাজত আমির শফী

চট্টগ্রাম ব্যুরো
০৫ আগস্ট ২০১৭, ১৬:৪৪আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৬:৫৮

হেফাজত আমির শফী (ফাইল ছবি)

প্রায় দুই সপ্তাহ ভারতে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। শনিবার (৫ আগস্ট) রাত ৮টায় তিনি দিল্লী থেকে একটি ফ্লাইটে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। পরে এখান থেকে আরও একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। শাহ আহমদ শফীর ব্যক্তিগত সচিব মুনির আহমেদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

মুনির আহমেদ বলেন, ‘দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ (শনিবার) রাতে হুজুর দেশে ফিরছেন। রাত ৮টার দিকে তিনি শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে আরও একটি ফ্লাইটে করে তিনি চট্টগ্রাম আসবেন। পরে এখান থেকে সড়কপথে তিনি হাটহাজারী মাদ্রাসায় যাবেন।’

সূত্র জানায়, এর আগে ২২ জুলাই উন্নত চিকিৎসার জন্য শাহ আহমদ শফীকে ভারতে নিয়ে যাওয়া হয়। ওইদিন সকাল ১০টায় শাহজালাল বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে তিনি দিল্লির পথে রওয়ানা হয়েছিলেন। ৯৬ বছর বয়সী শফী গত দুই মাস ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে হুজুরের শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তিনি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া এবং কথাবার্তা বলছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ২৯ জুলাই তাকে ছাড়পত্র দিয়েছিল, গত সাতদিন তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ছিলেন।’

এর আগে ১৮ মে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হলে আহমদ শফীকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ৬ জুন তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় আজগর আলী হাসপাতালে প্রায় এক মাস ৪দিন চিকিৎসা শেষে ১০ জুলাই তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী