৫৭ ধারা বাতিলের দাবি যশোরের সাংবাদিকদের

যশোর প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ১৩:৫৬আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১০:২৩

৫৭ ধারা বাতিলের দাবিতে যশোরে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি যশোরের বেনাপোলে সাংবাদিক আজিজুল হককে শারীরিকভাবে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। রবিবার (৬ আগস্ট) সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত রাজপথে অবস্থান কর্মসূচিতে বক্তৃতাকালে তারা এ দাবি জানান।

সাংবাদিক নেতারা বলেন, বিতর্কিত ৫৭ ধারা গণমাধ্যমকে আটকানোর জন্যই করা হয়েছে। এই আইনের মাধ্যমে প্রতিনিয়ত হয়রানি, নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। এ কারণে অবিলম্বে ৫৭ ধারা বাতিল ও সাংবাদিকদের সুরক্ষায় আইন করার দাবি জানান নেতারা।

রবিবার দুপুরে শহরের মুজিব সড়কে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর ইসলাম। বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাবেক সহ-সভাপতি মোস্তফা রুহুল কুদ্দুস, শেখ আব্দুল্লাহ হুসাইন, তরিকুল ইসলাম তারেক, আকরামুজ্জামান, এসএম সোহেল প্রমুখ।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম