নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, ভুয়া ডাক্তার গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ১৭:৫৩আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৭:৫৩

ভুয়া ডাক্তার কাজী নিজামউদ্দিন শুভ মাদারীপুরে যৌন চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে কাজী নিজামউদ্দিন শুভ (৩০) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রবিবার (৬ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৮’ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাকিবুজ্জামান।
এর আগে শনিবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাটে সেবা মেডিক্যাল হল থেকে ধর্ষণসহ একাধিক মামলার আসামি শুভকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভর বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নলকোনা গ্রামে।

উদ্ধার করা বিভিন্ন ডিভাইস র‌্যাব-৮ জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে দীর্ঘদিন ধরে যৌন চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণা করে আসছিল ভুয়া চিকিৎসক শুভ। কখনও বা প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয় শুভ নামের ওই প্রতারক। প্রতারণার শিকার এক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে টেকেরহাটের সেবা মেডিক্যাল হলে শনিবার দুপুরে অভিযান চালায় র‌্যাব। পরে সেখান থেকে ল্যাপটপ, দুটি ক্যামেরা, ৮টি মোবাইল ফোন, ১৬টি মিম কার্ডসহ গোপনে ভিডিও ধারনের ডিভাইস জব্দ করে র‌্যাব। এ সময় ধর্ষণ, ডাকাতিসহ একাধিক মামলার আসামি কাজী নিজামউদ্দিন শুভকে গ্রেফতার করা হয়। পরে, পর্ণগ্রাফি আইনে রাজৈর থানায় তার বিরুদ্ধে মামলা শেষে কারাগারে পাঠানো হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের