আখের ভেরতে কৌশলে লুকিয়ে রেখে ইয়াবা পাচারের সময় মো. ফয়সাল (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফর। সোমবার রাতে চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা।
গ্রেফতারকৃত ফয়সাল কক্সবাজারের টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।
মাদকদ্রব্য অধিদফতরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ফয়সালকে আলকরণ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার সঙ্গে থাকা আখের ভেতরে ইয়াবা লুকানো আছে বলে জানায়। আখের শাসগুলো বের করে সেখানে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এর আগেও টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করেছে বলে জানিয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: ‘ডিমলার ওসি গ্রামবাসীকে আমার ওপর লেলিয়ে দিয়েছেন’








