নীলফামারীতে আওয়ামী লীগ ও বিএনপি’র বিরুদ্ধে বাম মোর্চার বিক্ষোভ সমাবেশ

নীলফামারী প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১৮:৩০আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৮:৩০

৫৭ ও ৫৪ ধারা বাতিলসহ আওয়ামী লীগ ও বিএনপি’র জোট-মহাজোটের দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে সিপিবি-বাসদ গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীর কালিবাড়ি মোড় থেকে তাদের মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লান চত্বরে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল এ সময় জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, বাসদ নেতা ইউনূছ আলী, ক্ষেতমজুর সমিতির নেতা সরণী বিশ্বাস, সিপিবি নেতা প্রিন্স চাকলাদার, গোপাল রায় ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার এই দল দুটির কাছে নিরাপদ নয়। তারা মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করে জনগণের সম্পদ লুটপাট করেছে। আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে দিচ্ছে।’

এ সময় ঘুষ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ৫৭ ও ৫৪ ধারা বাতিলের দাবি জানায় সিপিবি-বাসদ গণতান্ত্রিক বাম মোর্চা।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের