বাম্পার ফলন, তবু মাগুরায় মরিচের দাম বেড়েই চলেছে

মাগুরা প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ০৫:৫৩আপডেট : ১০ আগস্ট ২০১৭, ০৬:২৮

কাঁচা মরিচ একটানা বৃষ্টির পরও এ বছর মাগুরায় কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। তবুও মাগুরায় প্রতিদিন বাড়ছে কাঁচা মরিচের দাম। এক শ্রেণির ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার আকাঙ্ক্ষার কারণেই মরিচ কিনতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।
মাগুরার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০ টাকা থেকে দেড়শ টাকায়। অথচ পাঁচ দিন আগেও এর দাম ছিল প্রতিকেজি ৮০ টাকা।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর মাগুরয় ৬,৮৯৩ হেক্টর জমিতে মরিচ আবাদ করা হয়েছে। মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৩৮৯০ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রার চেয়ে মরিচের উৎপাদন বেশি হয়েছে বলেই জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
সদর উপজেলার দড়িমাগুরার কৃষক ওলিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বছর মরিচের উৎপাদন ভালো হয়েছে। খুচরা বাজারে কেন মরিচের দাম বেড়ে গেল, বুঝলাম না। এক সপ্তাহ আগে পাইকারি বাজারে মরিচ বিক্রি করেছি ৫০ টাকা কেজিতে। তখন খুচরা বাজারে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হয়েছে মরিচ। এখনও আমি পাইকারি বাজারে বিক্রি করছি ৫৫ টাকা কেজিতে। কিন্তু খুচরা বাজারে এর দাম দেড়শ টাকা হয়ে গেছে।’
মাগুরা ঢাকা রোড পাইকারি বাজারের ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, ‘প্রচুর বৃষ্টি হয়েছে, তাই মরিচের দর বেশি। আমাদের কিছু করার নেই।’
শহরের থানাপাড়ার বাসিন্দা অসিত সাহা বলেন, ‘আমি তো প্রায়ই গ্রামে যাই। এবার বৃষ্টির পরিমাণ বেশি হলেও মরিচের উৎপাদন অনেক ভালো দেখেছি। কিন্তু বাজারে গিয়ে তো মরিচে হাত দেওয়ায় কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীরা কৌশলে মরিচের দাম বাড়িয়ে দিচ্ছে। তাছাড়া মরিচের দাম এত বেশি হওয়ার আর কোনও কারণ নেই।’
পুরাতন বাজারের ক্রেতা জাহানারা বেগম বলেন, ‘মরিচ ছাড়া তো রান্না হবে না। তাই দাম বেশি হলেও কিনতেই হচ্ছে আমাদের।’
মাগুরার মার্কেটিং অফিসার জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃষ্টির কারণে মরিচের ক্ষেতের প্রচুর ক্ষতি হয়েছে। তাই সারাদেশেই মরিচের দাম এখন বাড়তি। মাগুরাতে এর প্রভাব পড়াটা অস্বাভাবিক নয়। তবে আমরা জোর মনিটরিং চালিয়ে যাচ্ছি।’ খুব শিগগিরই মরিচের বাজার স্বাভাবিক হবে বলে আশাবাদ জানান তিনি।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের