বরগুনায় শিক্ষিকাকে ধর্ষণ: এক আসামির আত্মসমর্পণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ১৫:২৯আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৫:৩৪

ধর্ষণ মামলার আসামি জুয়েল বরগুনার বেতাগীতে নিজ কর্মক্ষেত্রে স্বামীকে আটকে রেখে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে গণধর্ষণের মামলায় এজহারভুক্ত আসামি মো.জুয়েল আত্মসমর্পণ করেছে। জুয়েল সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আত্নসমর্পণের জন্য বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের চেয়াম্যান  মাকসুদুর রহমান ফোরকানের কাছে আসে। পরে ইউপি চেয়ারম্যান তাকে পুলিশে সোপর্দ করেন।

জুয়েল বেতাগী উপজেলার হেসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের মো.আবদুর রহমানের ছেলে। সে এ মামলার তিন নম্বর আসামি।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বলেন,জুয়েলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

প্রসঙ্গত, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা তার স্বামী ভারতীয় নাগরিক পূর্ব মেদেনীপুর জেলার নন্দী গ্রাম থানার বাসিন্দার সঙ্গে ১৭ আগস্ট দুপুর আড়াইটায় স্কুল ছুটির পর বিদ্যালয়ের বারান্দায় কথা বলছিল। তাদের কথা বলতে দেখে স্থানীয় কয়েক যুবক সন্দেহ পোষণ করে জড়ো হয়। তারা স্কুলের মধ্যে প্রবেশ করতে চাইলে শিক্ষিকা প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। পরে ওই ৬-৭ যুবক তালা ভেঙে ভেতরে ঢুকে তার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে পরিচয় জানতে চায়। শিক্ষিকার স্বামীর পরিচয় জেনে তার একটি কক্ষে তাকে আটকে রাখে। পরে অন্য একটি কক্ষে শিক্ষিকাকে গণধর্ষণ করে যুবকরা চলে যায়।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী