৩৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল সংবাদদাতা
২১ আগস্ট ২০১৭, ১৮:০৭আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৮:২৫

৩৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক টাঙ্গাইলের পৌংলী নদীর ওপর রেলসেতু ধসে যাওয়ার অংশের মেরামত কাজ শেষে হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকাল ৪টার দিকে ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শেষ হয়। বন্ধ থাকার ৩৫ ঘন্টা পর বিকাল সাড়ে ৫টায় রংপুর এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি ট্রেন রংপুর থেকে ঢাকার দিকে রওনা হয়।

এর আগে সোমবার (২১ আগস্ট) বিকাল ৪টা ৫মিনিটে মেরামতের জন্য মালামাল বহনকারী একটি ট্রেন পরীক্ষামূলকভাবে ব্রিজের এপার-ওপার করেছে।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষামূলক ট্রেন চলাচল শেষ হয়েছে। সামান্য কিছু ত্রুটি ছিল তা মেরামত শেষ হয়েছে। বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে।’

প্রসঙ্গত, রবিবার (২০ আগস্ট) সকাল ৬টায় পৌলী সেতুর অ্যাপ্রোচ ধসে যায়। প্রায় ৩০ ফুট ধসে যাওয়া অংশের মেরামত শুরু হয় সকাল ১০টা থেকে। মেরামত কাজে রেলওয়ের পাকশী ও জয়দেবপুর আসা প্রকৌশলীরা দায়িত্ব পালন করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম