দিনাজপুরে দু’টি মন্দিরে প্রতিমা ভাঙচুর

দিনাজপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ১৩:০৪আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৩:৪৮

দিনাজপুরের সদরে দু’টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। দিনাজপুর সদরের ফুলতলা শ্মশানঘাটের কালী মন্দির ও মাশিমপুর দুর্গা পূজা মন্দিরে এই ঘটনা ঘটে।

প্রতিমা ভাঙচুর (ফাইল ছবি) পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে প্রথমে শ্মশানকালী মন্দিরে ও পরে মাশিমপুর দুর্গা পূজা মণ্ডপে প্রতিমাগুলোর মাথা কেটে পালিয়ে যায় বাপ্পি শাহারিয়ার নামের এক ব্যক্তি। সকালে খবর পেয়ে সদরের কশবা হামজাপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, বাপ্পি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিল। সেই সময় তার মানসিক অসুস্থতা দেখা দিলে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার হামিদুল আলম।

দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম জানান, এটি উগ্র মৌলবাদীদের কাজ। পুলিশ প্রশাসনকে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের