প্রধানমন্ত্রীকে দেখতে গোবিন্দগঞ্জে মানুষের উপচে পড়া ভিড়

গাইবান্ধা প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ১৫:১৫আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৫:২৪

গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বন্যাদুর্গতদের ত্রাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে ধানের চারা বিতরণ করতে শনিবার (২৬ আগস্ট) গাইবান্ধার গোবিন্দগঞ্জ গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীকে সামনে থেকে এক নজর দেখার জন্য সর্বস্তরের মানুষের ঢল নামে সেখানে। ভাদ্রের চড়া রোদ উপেক্ষা করে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান লোকজন। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার সকাল ৮টা থেকে ভিড় বাড়তে শুরু করে গোবিন্দেগঞ্জের মূল সড়কে। বোয়ালিয়া হেলিপ্যাড থেকে শুরু করে মহাসড়ক হয়ে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত মূল সড়কের দু’ধারে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর কড়াকড়ির পরেও প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়ক দিয়ে যাওয়ার সময় অভিনন্দন জানান স্থানীয়রা।

প্রধানমন্ত্রীকে দেখার জন্য রাস্তায় উৎসুক মানুষের ভিড়

এদিকে,  প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোবিন্দগঞ্জ পৌরশহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এছাড়া রংপুর-ঢাকা মহাসড়কসহ পৌরশহরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

তবে ত্রাণ বিতরণের জন্য উপজেলা পরিষদ চত্বরের ঈদগাহ মাঠের মঞ্চস্থলে দুর্গত ৩ হাজার ৯০ জন মানুষ, দলীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়া কর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ কারণে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সড়কের পাশে অবস্থান নেন। ফলে ঘণ্টাখানেক সময় ধরে মূল সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত কড়াকড়ির সমালোচনা করেছেন স্থানীয়রা।

প্যান্ডেলের বাইরে উপচে পড়া মানুষ

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন ফকু বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে আসেন। এ কারণে দূর-দূরান্তের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানাতে গোবিন্দগঞ্জে আসেন। একই সঙ্গে পৌর শহরের সড়ক ও বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা অবস্থান করেন। মঞ্চস্থলে সর্বসাধারণের প্রবেশ সীমাবদ্ধ থাকা ও সড়কে যান চলাচলসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষকে সাময়িকভাবে কিছুটা কষ্ট করতে হয়েছে।’

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও মানুষের সহযোগিতার কারণে প্রধানমন্ত্রীর কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।’ 

গোবিন্দগঞ্জের কর্মসূচি শেষ করে দুপুর ২টার দিকে গাড়িবহর নিয়ে বোয়ালিয়া হেলিপ্যাডে যান প্রধানমন্ত্রী। পরে হেলিকপ্টারে করে তিনি বগুড়ার সারিয়াকান্দি অভিমুখে রওনা দেন। 



 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি