সিলেটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বসেছে অবৈধ পশুর হাট

তুহিনুল হক তুহিন, সিলেট
২৭ আগস্ট ২০১৭, ০১:৫৮আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ০২:১৫




নির্মাণাধীন স্টেডিয়ামে বসেছে অবৈধ পশুর হাট

ঈদকে সামনে রেখে সিলেট সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ নগরীতে অন্তত ১০টি অবৈধ পশুর হাট বসছে। এসব অবৈধ পশুর হাট উচ্ছেদে প্রশাসন রহস্যজনক কারণে নীরব, আর তাদের সঙ্গে সিলেট সিটি করপোরেশনও ( সিসিক)  নমনীয় ভূমিকায় রয়েছে। এদিকে অবৈধ পশুর হাটের কারণে নগরবাসীর ভোগান্তির শেষ নেই।

শনিবার (২৬ আগস্ট) মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে অনুরোধ করা হয়, মহানগরীর বৈধ পশুর হাট থেকে পশু ক্রয় করার জন্য।


সিলেট শহর ও শহরতলীতে যেসব অবৈধ পশুর হাট বসেছে, সেগুলোর নেপথ্যে রয়েছেন সরকারদলীয় কিছু নেতাকর্মীসহ বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদের নেতৃত্বে এবার শাহী ঈদগাহ এলাকাবাসীর উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বসেছে অবৈধ পশুর হাট। এছাড়াও অবৈধ পশুর হাট বসেছে টিলাগড়, মেন্দিবাগ জালালাবাদ গ্যাস অফিসের পেছনে, কদমতলী ফল মার্কেটের সামনে।
মেয়র আরিফুল হক চৌধুরী হজে যাওয়ার পরদিন শুক্রবার (২৫ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. সামছুল হক পাটোয়ারী চারটি স্থানে অস্থায়ী পশুরহাট বসানোর টেন্ডার আহ্বান করেন।  এই হাটগুলো হলো-সিলেট নগরীর সোবহানীঘাট, চালিবন্দর, ঝালোপাড়া ও কদমতলী এলাকায়। ফলে এ চারটি স্থানে সিটি করপোরেশনের পক্ষ থেকে অস্থায়ী পশুরহাট বসানো হচ্ছে।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের মিড়িয়া শাখা থেকে জানানো হয়- সিলেট মহানগরীর কোতোয়ালি  থানার কাজীর বাজার পশুর হাট, বিমানবন্দর থানার লাক্কাতুরা চা বাগান মসজিদ সংলগ্ন মাঠ, দক্ষিণ সুরমা থানার লালাবাজার পশুর হাট, কামাল বাজার পশুর হাট, নাজির বাজার পশুর হাট, মোগলাবাজার থানার রেঙ্গা হাজীগঞ্জ বাজার, জালালপুর পশুর হাট, রাখালগঞ্জ বাজার পশুর হাট, শাহপরান (রহ.) থানার পীরের বাজার পশুর হাট, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ।
সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফরাবি জানান, সদর উপজেলায় অস্থায়ীভাবে ৩টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আর কোনও পশুর হাটের অনুমোদন দেওয়া হয়নি। 
সিলেট সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এবারও পশুর হাট বসেছে। এ হাটের কোনও অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তিনটি পশুহাটের বাহিরে আর কোনও পশুর হাটের অনুমোদন দেওয়া হয়নি। অবৈধ পশুর হাটের বিরুদ্ধে খোঁজ নিয়ে অভিযান চালানো হবে।’
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে -বৈধ পশুর হাট থেকে পশু ক্রয় করার জন্য। এছাড়াও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অবৈধ পশুর হাট উচ্ছেদের অভিযান চালানো হবে।
পশু ব্যবসায়ীরা অভিযোগ করেন, ট্রাকে করে বিভিন্ন রোড দিয়ে প্রবেশ করার পরপরই মোটরসাইকেল দিয়ে ট্রাককে ঘিরে ধরে  জোরপূর্বক হুমকি-ধমকি দিয়ে বাজারে নিয়ে যাওয়া হয়। এমনকি তাদের কথামতো না গেলে মারধরও করা হয় গরু বেপারিদের। এমন অবস্থা চললেও পুলিশ নীরব। সিলেটের বৃহৎ গরুর বাজার কাজিরবাজারে যেতে না পারায় অধিক মুনাফা লাভ থেকে বঞ্চিত হওয়ার সম্ভবনা রয়েছে বলেও জানিয়েছেন পশু ব্যবসায়ীরা ।

উল্লেখ্য,  সিলেট সদর উপজেলার নিজস্ব জায়গায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে ৪২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর আওতায়  এই মিনি স্টেডিয়ামে একতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন, পাবলিক টয়লেট, গ্যালারি এবং আধুনিক ফুটবল গোলপোস্ট নির্মাণ করা হচ্ছে। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া সংস্থা। এ বছরের ২০ এপ্রিল জাতীয় ক্রীড়া সংস্থার প্রকল্প প্রকৌশলী মো. শাহীন ও সহকারী প্রকৌশলী মো. রফিক ও ঠিকাদারি প্রতিষ্ঠান এর প্রতিনিধি শাহী ঈদগাহ খেলার মাঠটি পরিদর্শন করেন। পরির্দশন শেষে বুধবার (২ আগস্ট) সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহস্থ খেলার মাঠে এর উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ।

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও শাহী ঈদগাহ (খেলার মাঠ) উন্নয়ন কমিটির সভাপতি আশফাক আহমদ জানান, অন্য বছর মাঠের উন্নয়নের স্বার্থে কোরবানির পশুর হাট বসানো হলেও এবার স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করায় হাট বসানোর কোনও ইচ্ছে ছিল না।  তবে সিটি মেয়র মাঠের পাশের গলির ভেতরে একটি পশুর হাট বসানোর অনুমতি দিয়েছেন। এলাকাবাসীর অনুরোধে আমাকে মৌখিকভাবে হাট বসানোর কথা বলা হয়েছে। এখান থেকে যে টাকা পাওয়া যাবে সেগুলো মাঠের উন্নয়নের জন্য ব্যয় করা হবে।

আরও পড়ুন:

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব: রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের আহ্বান

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী