মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব: রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৭, ১৮:২০আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২১:২৫

অনুপ্রবেশের লক্ষ্যে নাফ নদী পার হচ্ছে রোহিঙ্গারা ঢাকায় নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৬ আগস্ট) বিকালে তাকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মাহবুবুজ্জামান। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর অভিযান এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রেক্ষাপটে দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে গত বৃহস্পতিবার রাখাইনে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে, রোহিঙ্গারা যেন দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ না করে সে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে অং মিন্টের কাছে একটি অনানুষ্ঠানিকপত্র হস্তান্তর করেছে ঢাকা।

সীমান্তে বিজিবির কড়া নজরদারি মিয়ানমার কর্তৃপক্ষের দাবি, রাখাইন রাজ্যে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক রাতে পুলিশ ও সেনাবাহিনীর ২০টি পোস্টে হামলার ঘটনা ঘটে। এরপর সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। রোহিঙ্গাদের একটি জঙ্গি সংগঠন এ হামলার দায়ও স্বীকার করে। মিয়ানমার সরকারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতর এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে উভয়পক্ষের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য এবং ৭৭ রোহিঙ্গা জঙ্গি নিহত হয়েছে।

এ ঘটনার একদিন আগেই কফি আনান কমিশন তাদের প্রতিবেদন দেয়। তাতে রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে রোহিঙ্গাদের নাগরিকত্ব দান ও স্বাধীন চলাচলের অনুমতির সুপারিশ করা হয়।

নতুন এ সহিংসতার পরই ফের বাংলাদেশের দিকে ঢল নামে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের। সীমান্তে বিজিবির কঠোর নজরদারি সত্ত্বেও কক্সবাজারের সীমান্ত দিয়ে দলে দলে অনুপ্রবেশ করছে তারা। তাদের অনেকেই গুলিবিদ্ধ ও গুরুতর আহত অবস্থায় বাংলাদেশে ঢুকেছেন। শনিবারই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা মারা যান।

গত অক্টোবরেও সন্ত্রাসী হামলার জবাবে রাখাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ওই সময় প্রাণ বাঁচাতে অন্তত ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা এখনও উখিয়ার বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছেন।

 আরও পড়ুন:

নজরদারি সত্ত্বেও অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা

সীমান্তে মিয়ানমারের গুলি, প্রতিবাদ জানানোর পর দুঃখ প্রকাশ

/এসএসজেড/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের