নোয়াখালীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১৮:১৩আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৮:১৫

আহত নুর নবী বাবুল নোয়াখালীতে নুর নবী বাবুল (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুবৃর্ত্তরা। এ সময় তারা বাবুলের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।  রবিবার ভোর রাতে উপজেলার শাহাজাদপুর গ্রামের ইসলামীয়া সড়কের স্থানীয় মোস্তফা মিয়ার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সায়েদ উদ্দিন বলেন, ‘থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আহত নুর নবী বাবুল সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি শাহাজাদপুর গ্রামের মরহুম হাজী হোসেন আহম্মদের ছেলে।

নোয়ান্নই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাকির হোসেন দুলাল জানান, নুর নবী বাবুল প্রতিদিনের মতো শনিবার গভীর রাতে স্থানীয় ইসলামগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। ভোর ৫টায় এলাকাবাসী বাবুলকে শাহাজাদপুর গ্রামের ইসলামীয়া সড়কের মোস্তফা মিয়ার বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক মহি উদ্দিন আজিম বলেন, ‘মাথায় কোপের আঘাতে বাবুলের অবস্থা খুবই আশংকাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।’

এদিকে বিকাল ৪টায় ইসলামগঞ্জ বাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে ঘটনার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন ও স্থানীয় নেতারা।

বক্তারা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী