‘কুমিল্লা হাউজে’ পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ০৮:২৭ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৫১

 

কুমিল্লা হাউজের সামনের অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ‘কুমিল্লা হাউজে’ পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট শুক্রবার সকাল সোয়া ৮টায় ঘটনাস্থলে পৌঁছেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের পরিদর্শক শেখ সফিউদ্দিনের নেতৃত্বে পাঁচ জন সদস্য কাজ শুরু করেছেন।

ওসি জানান, সকালে কুমিল্লা হাউজের মালিক আবুল খায়েরের ছেলে ইব্রাহিমের ল্যাপটপ জব্দ করা হয়েছে।

এদিকে, ওই বাড়ির মালিক, মালিকের স্ত্রী, কেয়ারটেকার ও কেয়ারটেকারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ওসি জানান, কুমিল্লা হাউজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের বরাব এলাকায় অবস্থিত। ওই বাড়ির দ্বিতীয় তলায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৩টায় বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির ছাদের একাংশ ও দেয়াল ধসে পড়েছে। এরপর থেকেই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি জানান, বিস্ফোরণের পর কুমিল্লা হাউজের দেয়াল ও ছাদের একাংশ ধসে পড়ে পাশের বাড়ির ওপর।

ইসমাইল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বোমা বিস্ফোরণের পর থেকেই পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। এরই মধ্যে ওই বাড়ি থেকে দগ্ধ দুই জনকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।’ ওসি ইসমাইল আরও বলেন, ‘বিস্ফোরণ দেখে ধারণা করা হচ্ছে, এটি বোমার বিস্ফোরণ। এই বিস্ফোরণে যারা আহত হয়েছে, তারা জঙ্গিদের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক। সকাল ৮টার দিকে তিনি কুমিল্লা হাউজের মালিক আবুল খায়ের, তার স্ত্রী করুণা খায়ের, বাড়িটির কেয়ারটেকার শরিফুল ও তার স্ত্রী নার্গিসকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই চার জনকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি ইসমাইল। তিনি জানান, এই চার জনকে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন-

বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছালেই ‘কুমিল্লা হাউজে’ তল্লাশি
‘কুমিল্লা হাউজ’ থেকে ২ জনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি

 
/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক