টেকনাফে আরও ১৬ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার: এনিয়ে মৃতের সংখ্যা ৩৯

কক্সবাজার প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ১১:২২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৪

টেকনাফে আরও  ১৬ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার: এনিয়ে মৃতের সংখ্যা ৩৯

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর বিভিন্ন এলাকা থেকে আরও ১৬ জন রোহিঙ্গা নারী-শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের গোদামপাড়া, ওয়াব্রাং, মৌলভীবাজার ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ হ্নীলা ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, শুক্রবার ভোর থেকে হ্নীলার নাফ নদীর গোদামপাড়া, ওয়াব্রাং, মৌলভীবাজার পয়েন্টে কিছু মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাকে জানালে আমি বিজিবিকে খবর দেই। পরে বিজিবি ঘটনাস্থলে এসে মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা চালায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, শুক্রবার সকালে নাফ নদীর বিভিন্ন এলাকা থেকে ১৬ জন নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৯ জন শিশু ও ৭ জন নারী রয়েছে। এরমধ্যে ১ জনকে শাহপরীর দ্বীপে থেকে উদ্ধার করা হয়েছে। বিজিবি’র মাধ্যমে খবর পেয়ে টেকনাফ থানা থেকে পুলিশের একটি দল সেখানে গিয়ে মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে পৃথকভাবে ২৩ জন নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩৯ জন রোহিঙ্গা নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হলো।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গ্রুপের সঙ্গে সে দেশের সেনা বাহিনীর সহিংস ঘটনার পর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে থাকে। একইভাবে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে জলসীমানা অতিক্রম করে রোহিঙ্গারা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছে।

 আরও পড়তে পারেন: ড্রামে ভর্তি গলিত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

/জেবি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি