গরুর হাটে বোমা সদৃশ বস্তু, যাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট

নাদিম হোসেন, সাভার
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৩

আশুলিয়ার নরসিংহপুর এলাকার গরুর হাটে বোমা সদৃশ বস্তু

আশুলিয়ার নরসিংহপুর এলাকার কোরবানির পশুর হাটে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি ঘড়িসহ বস্তা প্যাঁচানো মিষ্টির প্যাকেট সাইজের ওই বস্তুটি বোমা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

আশুলিয়ার নরসিংহপুর এলাকার কোরবানির পশুর হাট

তিনি বলেন, ‘শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ওই হাটের এক দিকে বোমা সদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। ক্রেতা-বিক্রেতাদের মুখে মুখে অল্প সময়ের মধ্যেই এ তথ্য পুরো বাজারে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। পুলিশ স্থানটি ঘিরে রেখেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর নিশ্চিত হওয়া যাবে ওটা আসলেই বোমা কিনা। বর্তমানে ওই জায়গা থেকে থেকে পশু ব্যবসায়ী ও ক্রেতাসহ সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী