আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১১

আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাঁটের টাকা ভাগাভাগি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। এসময় আরও ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত  ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া এলাকার রাধানগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কমপক্ষে চারটি ঘরে অগ্নিসংযোগ করাসহ ১০টি ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান।

নিহত পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ সুমন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিল। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসে সংঘর্ষে জড়িয়ে নিহত হন।

পুলিশ জানায়, উপজেলার মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুপ মিয়ার সঙ্গে একই এলাকার মহিউদ্দিন এবং ফরিদ মিয়ার বিরোধ ছিল। মেঘনা নদীর তলদেশ থেকে বালু উত্তোলনসহ  এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে র্দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই্ বিরোধের জের ধরে প্রায় ছয় মাস আগে নিহত রুবেলের চাচা প্রতিপক্ষের হাত কেটে নেয়। এ নিয়ে আড়াইহাজার থানায় একটি মামলা রয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে দুই গ্রুপ মিলে কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর স্কুল মাঠে গরুর হাট বসায়। হাটের হাসিল আদায়ের টাকা ভাগাভাগি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার বিকেলে রুপ মিয়া গ্রুপের সঙ্গে ফরিদ ও মহিউদ্দিন গ্রুপের লোকজনের সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের লোকজন টেটা, বল্লম, জুইত্তা ও লোহার রড নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর ঝাপিয়ে পড়ে। এসময় টেটাবিদ্ধ পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া টেটাবিদ্ধ অবস্থায় আহত  জমির হোসেন, আলমগীর হোসেন, শাহীনুর, সুজন ও শিমুলসহ কয়েক জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল হক বাংলা ট্রিবিউনকে জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে খাককান্দা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে আড়াইহাজার থানা পুলিশ ও জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান জানান, গরুর হাটের টাকা ভাগাভাগি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে  ছুটিতে আসা পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ফের সংঘষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়তে পারেন: পায়ের নিচে ফেলে ছাত্র নির্যাতন, শিক্ষকের নামে মামলা


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের