প্রিয়জনদের সঙ্গে নড়াইলে মাশরাফির ঈদ

নড়াইল প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৭, ১২:২২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১২:২২

নামাজ শেষে বাসায় ফেরার পথে মাশরাফি ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজা জন্মভূমি নড়াইলে প্রিয়জনদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন এই ক্রিকেটার।

ঈদগাহে মাশরাফি নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলপতি।

মাশরাফিসহ নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার নামাজ পড়েন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ মুসল্লিরা ।

পরিজনদের সঙ্গে মাশরাফি এর আগে, পরিবার-পরিজনসহ ভক্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গত ৩১ আগস্ট ঢাকা থেকে নড়াইলে আসেন মাশরাফি। এদিকে, আগামি ৪ সেপ্টেম্বর বিকেলে নড়াইলের উন্নয়নে ‘রান ফর নড়াইল’ এ অংশগ্রহণ করার কথা রয়েছে মাশরাফি বিন মর্তুজার।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের