কুমিল্লা জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন ১৫ সেপ্টেম্বর

কুমিল্লা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২১

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনকে ঘিরে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার কলেজ মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এই সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে আমাদের বিভিন্ন প্রস্তুতি চলেছে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের এবং দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উপস্থিত থাকবেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী মজিবুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকট আবদুল মতিন খসরু, কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম এবং কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহেরসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী