হবিগঞ্জে টিপু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫০

হবিগঞ্জে টিপু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রামের ব্যবসায়ী রেদোয়ান মহসিন টিপু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের শ্রীধরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মাধপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার এসআই আক্তারুজ্জামান।

সে উপজেলার ৩নং বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। 

মাধবপুর থানার এসআই আক্তারুজ্জামান জানান, মঙ্গরবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার ৩নং বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে মনতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেদোয়ান মহসিন টিপু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

উল্লেখ্য জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০১১ সালের ৭ জানুয়ারি মহসিন মাস্টারের ছেলে রেদোয়ান মহসিন টিপুর ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়াও সে একাধিক ডাকাতি মামলার আসামি। হত্যাকাণ্ডের দুই দিন পর ৯ জানুয়ারি টিপুর স্ত্রী হাসিনা আক্তার বেবী মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

গত ২৩ আগস্ট ২০১৭ইং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজ পারভিন রেদোয়ান মহসিন টিপু হত্যা মামলায় ৮ জনের ফাঁসির আদেশ এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আরও পড়তে পারেন: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী