গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গা চমেক হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:১২

চমেক হাসপাতাল (ফাইল ছবি)

মিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসা আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের হাসপাতালে আনা হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলা উদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে ভর্তি হওয়া চার রোহিঙ্গা হলেন- মংডু হাচুয়াতা গ্রামের মৃত মো. সৈয়দের ছেলে শাহেদ মিয়া (৮০), একই এলাকার টম বাজার এলাকার সোনা মিয়ার ছেলে আমির হাকিম (১৮), মো. হারেছ (১৫) এবং মৃত সোহাগের মেয়ে উম্মে সালমা (১৩)।

এএসআই আলা উদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুলিবিদ্ধ চার রোহিঙ্গার মধ্যে সাহাব মিয়াকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং অন্য তিন জনকে ৭টা ৫০ মিনিটে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সাহাব মিয়ার বাম চোখের নিচে এবং বুকে গুলি লেগেছে। আমির হাকিমের বাম হাতে, হারেছের অন্ডোকোষে এবং উম্মে সালমার বাম চোখের নিচে গুলি লেগেছে। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী