ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তবুও ঠাকুরগাঁওয়ে কমছে না চালের দাম

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:০০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৮

ঠাকুরগাঁওয়ে চাল কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ ঠাকুরগাঁওয়ে চালের দামের লাগাম টেনে ধরতে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। বাজার মনিটরিং কমিটির অভিযানে বেশি দামে চাল বিক্রি করায় বেশ কয়েকটি দোকানকে জরিমানাও করা হয়েছে। তা সত্ত্বেও কমছে না চালের দাম। গত এক সপ্তাহে চালের দাম বেড়ে এখন মোটা চালের দাম দাঁড়িয়েছে প্রতিকেজি ৪৫ টাকা, চিকন চাল ৫১ টাকা। এ পরিস্থিতিতে চাল কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কমিটি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এসব অভিযানে কয়েকটি দোকানকে জরিমানা করা হলেও তার প্রভাব পড়েনি চালের বাজারে। গত এক সপ্তাহে প্রতিকেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) জেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড সমবায় বাজারে চাল কিনতে আসেন বিহারি পাড়া মহল্লার মনির হোসেন (৩০)। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক সপ্তাহ আগে মোটা চাল কিনেছি ৩৮ টাকা কেজিতে। ওই চালই এখন কিনতে হচ্ছে ৪৫ টাকায়।’
একই অভিযোগ করলেন মুসলিম নগর মহল্লার আবুল কাশেমও। তিনি বলেন, ‘চালের দাম প্রতিদিনই বাড়ছে। কিন্তু আমাদের রোজগার তো বাড়ে না। আবার চালের দাম বাড়ায় আটার দামও বাড়তে শুরু করেছে। এমন চলতে থাকলে আমরা কী খাবো?’
স্থানীয় রিকশা শ্রমিক চাঁন মিয়া (৬০) জানান, তার প্রতিদিন আয় ২শ থেকে আড়াইশ টাকা। এই আয় দিয়ে পরিবারের জন্য বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে।
এদিকে, চালের দাম অব্যাহত থাকার বিষয়ে দুই ভাই ট্রেডার্সের প্রোপাইটর মোহাম্মদ আলী বলেন, ‘ধানের দাম বেড়ে যাওয়ার কারণেই চালের দাম বেড়েছে।’ আবার ধান-চাল ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, ‘ভারতে চালের দাম বেড়েছে। এর প্রভাব আমাদের দেশেও পড়েছে।’ তবে কেউ কেউ অভিযোগ করছেন, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বেশি মুনাফা লুটে নিতেই চালের দাম বাড়িয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিল্পব কুমার সিং বলেন, ‘বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় ব্যবসায়ীরা এর সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চালের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। অভিযানে অসৎ ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে।’ শিগগিরই চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ জানান তিনি।
আরও পড়ুন-
ঘুরে দাঁড়ানোর চেষ্টা সুনামগঞ্জের চাষিদের

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম