রাজশাহীতে রোহিঙ্গা ইস্যুতে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা

রাজশাহী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২০

সাহেব বাজার জিরো পয়েন্টে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন বন্ধের দাবিতে রাজশাহীতে বিএনপির মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করতে গিয়ে পুলিশি বাধার মুখে ফিরে আসেন বিএনপি নেতারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
পুলিশি বাধার মুখে রাজশাহীতে বিএনপির মানববন্ধন প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মানববন্ধনের আগে থেকেই সাহেব বাজার জিরো পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকাল সোয়া ৫টার দিকে মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সাহেব বাজার বড় মসজিদের কাছে জড়ো হন। সেখান থেকে জিরো পয়েন্টে সড়কের পাশে গিয়ে মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন পুলিশকে মানববন্ধন করার অনুমতি দিতে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ রাজি না হওয়ায় পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বুলবুল। এরপর নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।
পুলিশের সঙ্গে কথা বলছেন মোসাদ্দেক হোসেন বুলবুল এসময় মোসাদ্দেক হোসেন বুলবুল মানববন্ধন করতে না দেওয়ায় পুলিশ ও বর্তমান সরকারের নিন্দা জানিয়ে বলেন, ‘একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের উচিত আরেকটি স্বাধীন দেশের নাগরিকদের বিপদে সহযোগিতা করা। আমরা অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চাই।’
বিএনপির মানববন্ধনে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সোহরাওয়ার্দী হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ বাধা দেয়নি। আমরা আমাদের অবস্থান নিয়েছিলাম। তারা ভেতরের দিকে মানববন্ধন করেছে। সড়কে যেন কোনও ধরনের সমস্যা বা বিশৃঙ্খলা না হয়, আমরা সেটিই দেখছিলাম।
আরও পড়ুন-
তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে: মায়া
ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তবুও ঠাকুরগাঁওয়ে কমছে না চালের দাম

/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের