আরও ৭ রোহিঙ্গা নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৯

নাফ নদীতে রোহিঙ্গারা, ফাইল ছবি কক্সবাজারের টেকনাফ থেকে পাঁচটি শিশু ও দুই নারীসহ ৬ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাত ও সকালে টেকনাফের নাফ নদীর নাজির পাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানিয়েছেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করেছে। এরমধ্যে টেকনাফের নাজিরপাড়া থেকে দুই নারী ও শাহপরীর দ্বীপ থেকে চার শিশু রয়েছে। নৌকা ডুবি এসব রোহিঙ্গা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর থেকে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। স্থল ও নদী পথে হাজার হাজার রোহিঙ্গা প্রবেশ এখনও অব্যাহত রয়েছে। পালিয়ে আসার সময় নাফ নদীতে একাধিক নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুই মৃতদেহই বেশি। ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন: সব হারানো এক রোহিঙ্গা শিশুর কথা শুনলেন শেখ হাসিনা

/এসটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের