মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালির ভিটিশিলমন্দি এলাকার বারেক ল্যাংটার মাজার থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে মাজারে খাদেম এসে গলাকাটা অবস্থায় দুই নারীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহত নারীরা হলেন আমেনা বেগম (৬০) ও তাইজুন খাতুন (৪৮)।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন জানান, সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। মাজার থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মর্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কাউকে এখনও আটক করা হয়নি।
মাজারের খাদেম মো. মাসুদ খান বলেন, ‘রাতে আমেনা বেগম ও তাইজুন খাতুন মাজারের ভেতরে ছিল। সকালে এসে মাজারে ভেতরে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।’
তিনি আরও জানান, আমেনা সবসময়ই মাজারে থাকতেন আর তাইজুন খাতুন গতকাল মঙ্গলবারই মাজারে আসেন।
আরও পড়ুন:
আরও ৬ রোহিঙ্গা নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার








