কিশোরগঞ্জে দুই বছরের মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৪

মেয়েকে হত্যার দায়ে বাবা আবুল হোসেনের মৃত্যুদণ্ড দুই বছরের শিশু কন্যাকে হত্যার অপরাধে বাবা আবুল হোসেনকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের একটি আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের বিচারিক আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহজাহান কবির আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল হোসেন জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর রেলগেট এলাকার নূর আলী মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, আবুল হোসেন একই উপজেলার কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকার মো. কালাচানের মেয়ে সুরাইয়া বেগমকে বিয়ে করেন। কিন্তু তাদের সংসারে শান্তি ছিল না। পারিবারিক কলহের জের ধরে সুরাইয়া তার দুই বছরের শিশু কন্যা সুমাইয়াকে নিয়ে গাজীরটেক এলাকায় বাবার বাড়িতে চলে যান।

২০১১ সালের ৩ এপ্রিল সকালে আবুল হোসেন সবার অগোচরে শ্বশুরবাড়িতে গিয়ে তার শিশু কন্যা সুমাইয়াকে ব্লেড দিয়ে জবাই করে হত্যা করেন। তবে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আবুল হোসেনকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় সুমাইয়ার মা বাদী হয়ে ওইদিন ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আরও পড়ুন:
মাজার থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম