রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি ৪০ দেশের কূটনীতিকদের আহ্বান

কক্সবাজার প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১২

কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ৪০ দেশের কূটনীতিকরা (ছবি: প্রতিনিধি) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০টি দেশের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন। সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তারা বলেন, ‘একসঙ্গে এত মানুষকে আশ্রয় দেওয়ার জন্য সত্যিই বাংলাদেশ প্রশংসার দাবি রাখে। আমরা আন্তরিকভাবে এই পরিস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবো। মিয়ানমার সরকারের প্রতি অনুরোধ জানাবো, এই হামলা বন্ধ করে তারা যেন স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনে ও রোহিঙ্গাদের ফেরত নেয়। রোহিঙ্গাদের এই পরিস্থিতিতে আমরা উদ্বেগ প্রকাশ করছি।’

ব্রিফিংয়ে ব্রিটেন, চীন ও ভারতের কূটনীতিকরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে পৌঁছান বিদেশি কূটনীতিকরা। এরপর ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের নির্যাতনের বর্ণনা শোনেন।

এর আগে বুধবার সকাল ১১টার দিকে ৪০ দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও প্রতিনিধিদল কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেন। এসময় তাদের অভ্যর্থনা জানান কক্সবাজার-৩ আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল। পরে সড়ক পথে তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আসেন।   কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ৪০ দেশের কূটনীতিকরা (ছবি: প্রতিনিধি)

এসময় বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী, পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলটি আজ বিকালে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে সাংবাদিকদের আরও প্রতিক্রিয়া জানাবেন বলে জানা গেছে।

গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর হামলা শুরু হলে দলে দলে মানুষ বাংলাদেশে আসতে  শুরু করে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত অন্তত তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন- ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এত কাছে পাবো স্বপ্নেও ভাবিনি’

/এফএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান