কক্সবাজারের টেকনাফ থেকে দুই নারী ও দুই শিশুসহ চার রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের নয়াপাড়া থেকে এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এছাড়া একই উপজেলার পশ্চিম পাড়ার সৈকত থেকে সকাল ১১টার দিকে এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুই নারী ও দুই শিশুসহ মোট চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীর নেওয়ার কারণে নৌকাডুবে এই লাশগুলো ভেসে আসতে পারে। ’








