মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন, ছয় জনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৩

মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন (ছবি: প্রতিনিধি)
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচ পুরুষ ও একজন নারী। আইডিয়াল টেক্সটাইল মিলে বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আগুন লাগে। মিলের ছয় তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখনও কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছে। 

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন জানান, ওই মিলে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ওয়েল্ডিংয়ের কাজ থেকে মিলের ভেতর জমা করে রাখা রাসায়নিক পদার্থে আগুনের স্ফূলিঙ্গ পড়ে এই দুর্ঘটনা ঘঠে বলে ধারণা করা হচ্ছে।  মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন (ছবি: প্রতিনিধি)
জেলা প্রশাসক সায়লা ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মিলের চার কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মৃত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

এদিকে, আগুন লেগে প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা কত তা নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বিমত রয়েছে। স্থানীয় দোকানদার মনির শেখ জানান, মিলের গেট সবসময় বন্ধ থাকে। আসলে কতজন মারা গেছেন তা বলা যাচ্ছে না।

পুলিশ মিল এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় কেউ ভেতরে ঢুকতে পারছে না। কাউকে সাহায্যও করতে পারছে না।

আরও পড়ুন:
বিশ্বে মুসলমানরাই কেন শরণার্থী হবে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: শেখ হাসিনা

চাল আমদানিতে পাটের বস্তা ব্যবহারের বাধ্যবাধকতা তিন মাসের জন্য শিথিল

/বিএল/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি