সাতক্ষীরায় নারী ও শিশুসহ ১৩ রোহিঙ্গা আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৪

আটককৃত রোহিঙ্গারা (ছবি- প্রতিনিধি)

সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে নারী ও শিশুসহ ১৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত রোহিঙ্গাদের মধ্যে চার জন নারী, চার জন পুরুষ ও পাঁচ শিশু রয়েছে। এরা হলো- দিলদার বেগম (২১), নবী হোসেন (২৭), আব্দুল করিম (২৫), আমেনা বেগম (২০), শহিদুল ইসলাম (২৪), জিনু আক্তার (২০), সালমা খাতুন (২১), জমির হোসেন (১৮), আব্দুর রহমান (১১ মাস), মোহাম্মদ নূর (২), ছাবেকুন্নাহার (৩), নূর হাবিব (১) ও নূর হায়াত (৩)। এরা মিয়ানমারের রাখাইন রাজ্যের মন্ডুপ জেলার নেমেরেনেই থানার শিকদাপাড়া গ্রামের বাসিন্দা।  

পুলিশ জানায়, মাস দেড়েক আগে আটককৃত রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা এদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। শুক্রবার তারা কলারোয়ায় প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এসময় তাদের কথাবার্তা শুনে সন্দেহ হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেয়। পরে এসআই অমিত দাস গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।

ওসি বিপ্লব দেবনাথ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটককৃত রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া থানার ওসির কাছে পাঠানো হচ্ছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি