সোনার বাংলা নির্মাণে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কাজী নাবিলের

যশোর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৯

অনুষ্ঠানে কথা্ বলছেন কাজী নাবিল আহমেদ

বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যশোর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে যশোরের বাঘারপাড়া পাইলট হাইস্কুল মাঠে জেমকন ২য় বিভাগ ফুটবল লীগের ২য় পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সরকারের নানা সাফল্যের কথা উল্লেখ করে কাজী নাবিল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আর ভুলে যেতে হবে ছোটখাটো ভেদাভেদ।’

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ কচি, বাঘারপাড়ার ধলগ্রাম ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ক্রীড়া সংগঠক আব্দুর রশিদ, বাঘারপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম, জেমকন ২য় বিভাগ ফুটবল লীগের আহ্বায়ক সাব্বির আহমেদ পলাশ, জেলা মহিলালীগ সভাপতি লাইজু জামান, ক্রীড়া সংগঠক রওশন আরা রাশু প্রমুখ।

পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২য় জেমকন ফুটবল লীগের ২য় পর্বের খেলা উদ্বোধন করেন কাজী নাবিল আহমেদ। প্রথম দিনের খেলায় ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ একক ৫-১ গোলে ঋতু ক্রীড়াচক্রকে পরাজিত করে। শনিবার একই মাঠে অনুষ্ঠিত হবে বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি ও সৃষ্টি যশোরের মধ্যেকার খেলা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম