চুয়াডাঙ্গায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০২

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। উপজেলার কলাবাড়ী-রামনগর ক্লাব মোড়ে শনিবার (২৩ সেপ্টেম্বর)  ভোরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে শফি।

পুলিশ ও গ্রামবাসী জানায়, নিহত শফি দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের সদর আলী বিশ্বাসের ছেলে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

গ্রামবাসী আরও জানায়, শনিবার ভোররাতে সাত-আটজন লোক কলাবাড়ী গ্রামে স্বপনের বাড়ির গোয়াল ঘরে ঢুকে দুটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। গরুর মালিক ও গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় শফিকে তারা ধরে ফেলেন। কলাবাড়ী-রামনগর ক্লাব মোড়ে আটক করার পর তার ওপর গ্রামবাসী চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গণপিটুনিতে সে মারা যায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। 

দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসার এএসআই ফারহানা বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।’

আরও পড়ুন- নওগাঁয় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২   

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী