ইলিশ মাছ পাচারকালে কুমিল্লায় দুই জন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৮

ইলিশ মাছ পাচারকালে কুমিল্লায় দুই জন আটক কুমিল্লার বুড়িচংয়ে ১৮০ কেজি ইলিশ মাছ ভারতে পাচারকালে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে অটোরিকশাভর্তি ইলিশ মাছ ও মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার সাইফুল ইসলাম ইউসুফ (৩৫) বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত ওয়ালী মিয়ার ছেলে ও একই উপজেলার লরীবাগ গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. কাইয়ুম হোসেন (২০)।

বুড়িচং থানার এসআই রাজীব কর জানান, তাদের বিরুদ্ধে রবিবার সকালে বুড়িচং থানায় মামলা করা হয়েছে।

র‌্যাব ১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর সূত্র জানায়, শনিবার মধ্যরাতে র‌্যাবের একটি দল ভারত সীমান্তবর্তী বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা ভারতে পাচার করার জন্য অটোরিকশায় করে ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী