ভোলায় সাত জেলের জেল-জরিমানা

ভোলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৭, ১৮:০৪আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৮:১২

মনপুরায় জব্দ করা মা ইলিশ নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীর তেতুলিয়া অংশে মা ইলিশ ধরায় সাত জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে। অভিযানে ৩৫ হাজার মিটার জাল আটক, ৬০ কেজি মা ইলিশ ও দুইটি মাছ ধরা নৌকা জব্দ করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতখান উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন।

রবিবার (১ অক্টোবর) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোলা জেলা মৎস কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মনপুরায় জব্দ করা মা ইলিশ রেজাউল করিম জানান, দৌলতখান উপজেলায় আটক সাত জেলের চার জেলেকে এক মাস করে কারাদণ্ড ও তিন জেলের প্রত্যেককে ছয় হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া মেঘনার বিভিন্ন স্থান থেকে ৩৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।

তিনি জানান, মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন চৌমহনী মোড়ে অভিযান চালিয়ে রবিবার সকাল ১০টায় ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে জব্দ ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।

আরও পড়তে পারেন:
ইলিশ ধরায় বরগুনায় ছয় জেলের জেল-জরিমানা 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম