কুষ্টিয়ায় ট্রেন চলাচল আংশিক শুরু

কুষ্টিয়া প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৭, ১২:৫৩আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৩:১১

কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত কুষ্টিয়ার ভেড়ামারায় মধুমতি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুতের পর ট্রেন চলাচল আংশিক শুরু হয়েছে। রবিবার রাতে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে ডাউন লাইন ঠিক করে ট্রেন চলাচল আংশিক সচল করে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে রাতেই এসে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। সোমবার বেলা ২টার মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘রাত ২টা থেকে সকাল ৮টা পযন্ত (ডাউন লাইন) একটি লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।’

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছেন- রেলওয়ের ডিটিও নাসিরউদ্দিন, ডিএসটিই আবু হেনা আলম, যন্ত্র প্রকৌশলী হাসানুর রহমান ও বিভাগীয় প্রকৌশলী রিয়াদ আহাম্মেদ।

উল্লেখ্য, রবিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় মধুমতি এক্সপ্রেসের ৭৫৫ নম্বর ট্রেনের যাত্রীবাহী দুটি বগি লাইনচ্যুত হয়। ভেড়ামারা রেলস্টেশনের দক্ষিণ গেইটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বগি দুটি উদ্ধারের জন্য পাবনার ঈশ্বরদী থেকে এসে রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করে।

আরও পড়ুন:
মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা ফেরতসহ দুই ইস্যু
অনিশ্চয়তার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরিদের সরকারিকরণের দাবি

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী