রূপগঞ্জে যুবলীগের অফিসে হামলা-ভাঙচুর, আহত দুই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৭, ১৭:৫৩আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৭:৫৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নে ওয়ার্ড যুবলীগের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এসময় তারা দুই নেতাকে কুপিয়ে আহতও করেছে।  রবিবার (১ অক্টোবর) রাতে ভুলতা ইউনিয়নের পাড়াগাঁওয়ে এ ঘটনা ঘটে।  বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমসাইল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুলতা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হালিম জানান, পাড়াগাঁও ওয়ার্ড যুবলীগে দলীয় পদ পদবী না পাওয়ার কারণে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় লাভরাপাড়া এলাকার আজিজুল ব্যাপারীর ছেলে বাদশা মিয়া সঙ্গে  পাড়াগাঁও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবের  বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার রাতে  বাদশা মিয়ার নেতৃত্বে একদল যুবক ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে অতর্কিত হামলা করে। তারা অফিসের টেলিভিশন, আসবাবপত্র, বঙ্গবন্ধু,  প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির ছবি ভাঙচুর শুরু করে। এ সময় বাধা দিতে গেলে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব মিয়া ও  সাংগঠনিক সম্পাদক জসিম মিয়াকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইসমাইল হোসেন   বলেন, ‘ভুলতা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হালিম রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে