যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ১০:২৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১০:৩৩

স্ত্রীকে নির্যাতন সোনারগাঁওয়ে সেনপাড়া গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী মানিক মিয়া। রবিবার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ লিলি বেগমকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে লিলি সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলার বারদী ইউনিয়নের সেনপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে মানিক মিয়ার সঙ্গে একই গ্রামের রমিজউদ্দিনের মেয়ে লিলি বেগমের বিয়ে হয়। লিলির অভিযোগ থেকে জানা গেছে, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে লিলিকে মারধর করতো বলে অভিযোগ রয়েছে। কয়েক দফায় আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা এনে দেয়। এরপর আরও টাকা এনে দিতে  রবিবার দুপুরে মানিক মিয়া ও দ্বিতীয় স্ত্রী মঞ্জুরা বেগম মিলে লিলিকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার দুপুরে লিলি সোনারগাঁও থানা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি অভিযোগপত্র জমা দেন।

লিলি বেগম জানান,বিয়ের পর থেকে তার স্বামী যৌতুকের দাবিতে মারধর করতো।  তার স্বামী বিভিন্ন সময়ে মদ্যপ থাকে। সে জুয়া খেলে ও অসামাজিক কার্যকলাপ করে।

মানিক মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার স্ত্রীকে পিটিয়ে আহত করার বিষয়টি অস্বীকার করে বলেন,‘আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। তাই সে রাগ করে বাবার বাড়িতে চলে গেছে।’

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর ইসলাম বলেন, ‘যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে আহত করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে