বেনাপোলে হরিণের কস্তূরীসহ আটক এক

বেনাপোল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৪:৩৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৪:৩৮

বেনাপোল থেকে উদ্ধার হওয়া কস্তূরী

যশোরের শার্শা সীমান্তে হরিণের কস্তূরীসহ জসিম মিয়া (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোস্টের সদস্যরা। মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালী বিজিবি চেকপোস্টোর হাবিলদার নুরুল ইসলাম। আটক জসিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মালেক মিয়ার ছেলে। 

হাবিলদার নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,‘ওই যাত্রী মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে বাংলাদেশে আসেন।একটি যাত্রীবাহী বাসে করে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসার পর তার ব্যাগ তল্লাশি করে হরিণের কস্তূরী পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জসিম মিয়া পেশায় একজন গ্রাম্য কবিরাজ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়তে পারেন: কাশিমপুরে নিখোঁজের ২৫ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান