কুষ্টিয়ায় ইলিশ ধরার অপরাধে ছয় জেলেকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৭, ১৬:২০আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৬:৩১

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ছয় জন জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে উপজেলার বারো মাইল এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করা হয়। এ সময় ১৫ কেজি মা ইলিশ, ১২০০ মিটার জাল ও দু’টি ট্রলার জব্দ করা হয়।
আটক  ব্যক্তিরা হলেন-শরিফুল ইসলাম (৩০), হিমেল (২২), আজিজুল হক (১৮), এসকেন্দার আলী (৫৫), জামাল উদ্দীন (৩৫) ও জহুরুল ইসলাম (৩৮)। এদের সবার বাড়ি ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল  মারুফ জানান, আটক জেলেদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া, জব্দ করা মাছ ভেড়ামারা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়। এছাড়া, ট্রলার বাজেয়াপ্ত ও জব্দ করা ১২০০ মিটার কারেন্ট জাল আগুনে  পুড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: 

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে দিন-রাত চলছে অভিযান

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম